
এবারের একুশে বইমেলায় আসছে মদিনা জাহান রিমি’র একটি উপন্যাস- পেনাল্টি, যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বইটি সাইকোলজিক্যাল থ্রিলার ধাচের। বইমেলায় বইটি আনছে চন্দ্রবিন্দু প্রকাশন।বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।
প্রকাশক চৌধুরী ফাহাদ জানিয়েছেন, ‘বইমেলার আগেই বই সংগ্রহ করা যাবে, অনলাইনে বই সরবরাহকারী রকমারি থেকে। অন্যান্য যেখানে পাওয়া যাবে- প্রথমা ডট কম, বাতিঘরের ঢাকা ও চট্টগ্রাম আউটলেটে’।
লেখকের অন্যান্য উল্লেখযোগ্য বইসমূহ:
সাইকোদের মত বিনিময় সভা(২০২০), কিছু জন্ম নিছক কোইন্সিডেন্ট(২০১৮)।
মদিনা জাহান রিমি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন এবং কুয়ালালামপুরের টেইলরস ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
এসকে




