
সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসীকল্যাণ পরিষদের (এনপিকেপি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে বাদমাগরিব খতমে কোরআনেরও আয়োজন করা হয়।
চট্টগ্রাম রাউজানের নদিমপুর প্রবাসীকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ও দুবাই বিজিনেস ফোরামের সদস্য আলহাজ মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে পরিষদের সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও পরিষদের সিনিয়র সদস্য আলহাজ মোহাম্মদ ফরিদ, প্রধান আলোচক ছিলেন ব্যবসায়ী ও পরিষদের সিনিয়র সদস্য আলহাজ মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।
মোহাম্মদ তামিম আল মারুফের কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসুল (সা.) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য রেজাউল আজম চৌধুরী। মাহফিলে আলোচনায় অংশ নেন বিশেষ আলোচক হাফেজ মোহাম্মদ ফারুক, পরিষদের সদস্য রেজাউল করিম।
অনুষ্ঠানে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।




