বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজ এখন বাংলাদেশে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ , ০৩:৩৭ পিএম


বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজ এখন বাংলাদেশে

খ্যাতনামা গাড়ির ব্র্যান্ড বিএমডব্লিউ এর নতুন মডেল এক্স সেভেন এক্স ড্রাইভ ফোর্টি আই এখন থেকে অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। সর্বাধুনিক মডেলের এ বিলাসবহুল গাড়িটি বাংলাদেশে বিএমডাব্লিউ’র অফিসিয়াল ডিলার এক্সিকিউটিভ মোটরস বাজারজাত করছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ ডিসেম্বর) ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে বীর উত্তম শওকত সড়কে এক্সিকিউটিভ মোটরসে নতুন এ গাড়ি প্রদর্শন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডব্লিউ এক্স সেভেনের এ মডেলে নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে গাড়িটির সম্মুখভাগে আইড্রাইভ ও কার্ভাড ডিসপ্লেসহ সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এ মডেলে গাড়িটির টুইন হেডলাইট ও কিডনি গ্রিল ব্যবহারকারীর নজর কাড়বে। 

বিএমডব্লিউ বাংলাদেশের পরিচালক অপারেশনস আশিক উন নবী বলেন, ‘নতুন এই মডেলে ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির পাশাপাশি নতুন বিএমডাব্লিউ এক্স সেভেনে উন্নত ও বিলাসবহুল হার্ডওয়্যারের সমন্বয় করা হয়েছে।’ গাড়িটি চালানোর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিবে। 

বিজ্ঞাপন

তিনি জানান, এতে সিক্স-সিলিন্ডার ইন-লাইন ইঞ্জিন রয়েছে যা গাড়ির জ্বালানি ব্যবহার, গ্যাস এক্সচেঞ্জ, ভালভ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা বাড়াতে ইগনিশন ব্যবস্থার জন্য অনেক ভালোভাবে কাজ করবে।
 
এ ছাড়াও নতুন বিএমডব্লিউ এক্স সেভেনের সুশোভিত ক্রোম বার পিছনের লাইট ইউনিটের সঙ্গে সংযোগকারী একটি সূক্ষ্ম কাঁচের আবরণে আবদ্ধ। এতে ফাইভ-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থা, প্যানোরামিক গ্লাস সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমসহ ড্রাইভার ও সামনের যাত্রীদের জন্য আরামদায়ক আসন রয়েছে। বিএমডব্লিউ এক্স সেভেনের দাম শুরু হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission