
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) এবং সমমানের পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০১৮ অনুসরণ না করায় রাজধানীর ৭টি কলেজকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর মুঃ জিয়াউল হকের সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
একটি বিজ্ঞপ্তিতে রাজধানীর মিরপুর কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, ফজলুল হক মহিলা কলেজ এবং বিসিআইসি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের বিরুদ্ধে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে লিখিত জবাব আগামী ৭ কার্যদিবসের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে বলা হয়েছে।
অপর বিজ্ঞপ্তিটিতে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের বিরুদ্ধে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে বলা হয়েছে।
কে/এসএস




