
এবারের ঈদ উপলক্ষে ‘বাড়ি ফেরার দুরন্ত গল্প’ শিরোনামে ভিন্ন এক আয়োজন করেছে দুরন্ত বাইসাইকেল ও আরটিভি অনলাইন।
ঈদে বাড়ি ফেরার গল্প লিখে জিতে নিতে পারেন পুরস্কার। প্রতিযোগিতা চলবে চলতি বছরের ৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।
এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে: ঢাকা- কক্সবাজার- ঢাকা ভ্রমণের সুযোগ। দ্বিতীয় পুরস্কার থাকছে- ৩২ ইঞ্চি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার- সাইকেল, চতুর্থ পুরস্কার- মাইক্রো ওভেন, পঞ্চম পুরস্কার- টপারের কুকিং সেট এবং আরও ৫ জন পাবেন ২ হাজার টাকার গিফট ভাউচার।
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে ঈদে বাড়ি ফেরার দুরন্ত গল্প লিখে পাঠাতে হবে। গল্পের প্রেরককে অবশ্যই নিজের সম্পূর্ণ নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা সম্পৃক্ত তথ্য প্রদান করতে হবে।
গল্পটি অবশ্যই লেখকের নিজের হতে হবে। অন্য কোনো মাধ্যমে গল্পটি প্রকাশ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। গল্প নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন বিচারক প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নির্ধারিত পুরস্কারের পরিবর্তে কোনো রকম অর্থ প্রদান বিবেচনা করা হবে না। বিজয়ীদের নাম ও ছবি জনসম্মুখে প্রকাশ করার অধিকার দুরন্ত বাইসাইকেল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে এবং গল্প পাঠাতে এই লিংকে ক্লিক করুন:
http://www.rtvonline.com/bari-ferar-duranta-golpo
পিআর/এসএস




