
ভারতের গুজরাটে সব প্রাথমিক বিদ্যালয়ে প্লেয়ারআননোন ব্যাটলগ্রাউন্ডস(পাবজি) গেম নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলার কর্মকর্তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পাবজি নিষিদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে পাবজি মোবাইল নাকি এর পিসি ভার্সন নিষিদ্ধ হয়েছে তা বলা হয়নি।
এর আগে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সারাদেশে পাবজি খেলা নিষিদ্ধের সুপারিশ করে। এক কর্মকর্তা জানিয়েছেন, এই সুপারিশের প্রেক্ষিতেই গুজরাটের প্রাথমিক শিক্ষা দপ্তর এই পদক্ষেপ নিয়েছে।
গত মাসে পরীক্ষায় খারাপ ফল করার জন্য পাবিজি গেমকে দায়ী করেছিল জম্মু ও কাশ্মীরের এক ছাত্র। তখন রাজ্যপালের কাছে সারা রাজ্যে এই গেম নিষিদ্ধের আহ্বান জানায় জম্মু ও কাশ্মীর ছাত্র পরিষদ।
আরো পড়ুন:
কে/এসজে




