ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিদেশি চ্যানেল বন্ধের উদ্যোগকে কিভাবে দেখছেন তারকারা (পর্ব-২)

কুদরত উল্লাহ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১১:২৪ পিএম

ইতোমধ্যেই দেশজুড়ে বিদেশি চ্যানেল বন্ধে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন পক্ষে আবার কেউ বলছেন বিপক্ষে। এই পক্ষে বিপক্ষের জায়গা থেকে যখন যুক্তিতর্ক চলছে, তখন এ বিষয়ে আরটিভি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষদের সঙ্গে। তাদের প্রশ্ন করা হয় বিদেশি চ্যানেল বন্ধের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্বে রয়েছেন তিনজন গুনি শিল্পী। তারা হচ্ছেন, অভিনেত্রী ও লেখিকা জ্যোতিকা জ্যোতি, নির্মাতা ও লেখক মাসুদ সেজান এবং অভিনেত্রী শামীমা তুষ্টি। তাদের সঙ্গে কথা বলেছেন আরটিভি নিউজের রিপোর্টার কুদরত উল্লাহ।

জ্যোতিকা জ্যোতি: সরকার কোন বিদেশি চ্যানেল বন্ধের কথা বলেনি। ভুল প্রচারণা করা হচ্ছে।বরং বছরের পর বছর দেশের সম্প্রচার আইন ভঙ্গ করে যেভাবে কেবল অপারেটররা ডিশ ব্যবসা করে আসছে তাদের কে আইন মেনে বিদেশি চ্যানেল চালানোর কথা বলা হচ্ছে।এটা তো ভালো সিদ্ধান্ত, দেশ লাভবান হবে।

আমি দেখলাম তথ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন “বাংলাদেশের আকাশ উন্মুক্ত।যেকোনো চ্যানেল সম্প্রচার করা যাবে, কিন্তু সেটা দেশের আইন মেনে। আইনানুযায়ী বাংলাদেশে যেকোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপন-মুক্তভাবে প্রচার করতে হয়। এটি ভারতসহ বিভিন্ন দেশে আছে।শুধু বাংলাদেশে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। সরকার এই আইন বাস্তবায়নের জন্য দুই বছর আগে সংশ্লিষ্টদের বলেছিল। তাগাদা দেওয়া হয়েছিল। সর্বশেষ গত মাসে সব পক্ষকে নিয়ে বসে ১ অক্টোবর থেকে এই আইন কার্যকরের সিদ্ধান্ত হয়।”

কাজেই আমি মনে করি সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে যা আরও অনেক আগে হওয়া উচিত ছিলও।অনেকে না বুঝেই ভুল প্রচারণা করছে যে সরকার বিদেশি চ্যানেল বন্ধ করে দিয়েছে। সরকার আসলে ক্লিন ফিড সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ অনুষ্ঠানের ফাঁকে বিদেশি বিজ্ঞাপন প্রচারণা বন্ধের কথা বলছে, চ্যানেল বন্ধের কথা বলেনি। আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

মাসুদ সেজান: এ ব্যাপারে বলতে গেলে তো আসলে অনেক কথাই বলা যায়। তবে যেহেতু বলেছেন সংক্ষেপে বলার জন্য, তো আপনার প্রশ্নের সূত্র ধরেই যদি বলি তাহলে বলব, আসলে কোন কিছু বন্ধ করে বা নিষিদ্ধ করে এর সঠিক সমাধান করা যায় না। যদি করাই যেতো তাহলে দর্শক আমাদের অনুষ্ঠান মালা আগে থেকেই দেখতো। আগে নিজের সন্তানকে বকা দিয়ে তারপর অন্যের সন্তানকে কোন কিছু বলতে হয়। দর্শক কিন্তু আগের মতো নেই এটা আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু সেই অনুপাতে কি আমাদের কোনও অনুষ্ঠানের কি মান উন্নয়ন ঘটেছে? ঘটেনি বরং অনুষ্ঠানের মান খারাপ হয়েছে। তবে সব যে আবার খারাপ হয়েছে তাও কিন্তু নয়। ভালো অনেক অনুষ্ঠান হয়েছে। এখন বলি আসল কথা, যদি এই বন্ধের প্রভাবে বাজেট বাড়ে, নাটকের গুনগত মান বাড়ে, ভালো গল্প চিত্রনাট্য তৈরি হয়। মেধাবীরা কাজের জায়গা পায়, তাহলে অবশ্যই আমি এটার পক্ষে। কিন্তু এর আগেও তো বন্ধ করেছিল কিন্তু কিছুদিনের মধ্যেই আগের মতো হয়ে যায়। তো এমনটা এবার না করে বিকল্প কোন ভালো উদ্যোগ নেওয়া যেতে পারে। যদি আইনের কথা বলেন তাহলে তা সঠিক ভাবেই প্রয়োগ করাটাই জরুরি। কয়েকদিন আইন মানা হলো আর পরে কয়েকদিন মানা হলো না, এটা করলে নিজেদেরই খারাপ হবে। আমার কাছে তাই মনে হয়।

শামীমা তুষ্টি: আপনার এই প্রশ্নের ঠিক কি উত্তর দিবো, তা বুঝে উঠতে পারছি না। বলে তো আসলে কোন লাভ নেই। ডাবিং সিরিয়ালই তো বন্ধ হচ্ছেনা সেখানে ডাবিংকৃত বিজ্ঞাপনও কিন্তু চলে। তাই বন্ধে তেমন কোন প্রভাব পড়বে কি না বা ক্লিন ফিড এর মূল আইনটা বাস্তবায়ন হবে কি না সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। যার জন্য আসলে মাঝে মাঝে মনে হয় কিছুই লাভ হবে না। যাদের লাভ হবার তাদেরই লাভ হবে। মানে ব্যবসায়িক ভাবে যা ব্যবসা করবেন তাদেরই লাভ হবে হয়তো। আমি আসলে এ বিষয়ে অনেক অল্প জ্ঞানী, আমি কিছু বুঝলেও লাভ হবে না। তবে যদি মূল জায়গা ঠিক থাকে তাহলে এর ভালো দিকটা হয়তো আমরা সামনে দেখতে পাবো।

কেইউ/এমএন

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বিকু
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান বিকু নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের কার্যালয়ের সামনে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। মোট ১৩টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত দপ্তর সম্পাদক এস এম ইসমাঈল হুসাইন ইমুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৪২ ভোট। একই পদে অন্য দুই প্রার্থী নয়াদিগন্তের আবু সালেহ আকন ৭৭ ও  আমাদের সময়ের মিজান মালিক ৫২ ভোট। সহসভাপতি পদে মুহা. জাহাঙ্গীর আলম ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আবদুল বারী ১০৩ ও নিত্য গোপাল তুতু পেয়েছেন ৫২ ভোট। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান-উ-জামান ৭০ ভোট ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছের ১১৯ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদের বিপরীতে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে তাদের ক্রম নির্ধারণে এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমানুর রহমান রনি। এ ছাড়া সিরাজুল ইসলাম ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। বৃহস্পতিবার ক্র্যাব কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যালটের মাধ্যমে এ রায় দেন। ক্র্যাব নির্বাচন পরিচালনা কমিটি-২০২২ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পারভেজ খান। পরে রাত সোয়া ৯টার দিকে ভোট গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন। এফএ/টিআই
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বিকু
আশুগঞ্জে \'মেঘনা চিত্র\' স্মরণিকার মোড়ক উন্মোচন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে 'মেঘনা চিত্র' নামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।  রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের উদ্যোগে আয়োজিত স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করা হয়।  দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কে এম আহসানউল্লাহ (জুয়েল) ও সাংবাদিক গোলাম সারওয়ার।  এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতেই 'মেঘনা চিত্র'-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি, সংগঠনের সকল সদস্য ও উপস্থিত সাংবাদিকরা।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ। এনএইচ 
আশুগঞ্জে \'মেঘনা চিত্র\' স্মরণিকার মোড়ক উন্মোচন
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) ২০২২-২০২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে  দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পালকে সভাপতি এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত), যুগ্ম-সম্পাদক ফয়সাল খান (সময়ের আলো), অর্থ সম্পাদক রাশেদ আহমেদ (দ্যা বিজনেস পোস্ট), সাংগঠনিক সম্পাদক হাসান ইমন (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক ইয়াছিন রানা (ইনকিলাব), কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুদ রানা (বিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল হাসান ( ডেইলি সান)। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, জাফর ইকবাল (সংগ্রাম), সাজিদা ইসলাম পারুল (সমকাল), নূরে আলম জিকু ( মানবজমিন), ফারুক আলম (আরটিভি) ও জহুরা আক্তার (সাদাকালো নিউজ)। এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ। সভায় বিগত দুই বছরের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।  তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ তুহিন। নির্বাচন কমিশনার ছিলেন, মতিন আব্দুল্লাহ ও জাহাঙ্গীর খান বাবু। এমএন/এসকে
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
সাংবাদিক ফাহিরের মৃত্যুতে ইউডা সিএমএসের শোক সভা
আজকের পত্রিকা’র সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা শনিবার (১১ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। সে আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন।  ইউনিভারসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএমএস) বিভাগের সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলাম ভূঁঞার মৃত্যুতে দোয়া ও শোক সভা আয়োজন হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সিএমএস বিভাগে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমেদ, সিএমএস বিভাগের কো-অর্ডিনেটর ড. মো. মফিদুল আলম খান, ডেপুটি রেজিস্ট্রারার, সিএমএস ডিপার্টমেন্টের লেকচারার ইসমাঈল হোসেন সিরাজী।  আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ইউডা সিএমএস থেকে স্নাতক শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তরে অধ্যায়নরত ছিলেন ২৪ বছর বয়সী ফাহির। গেল ১১ ডিসেম্বর কর্মস্থল থেকে মোহাম্মদপুরের মেসে ফিরে বিকেলে অসুস্থ হয়ে পড়ে ফাহির। রুমমেটরা বাংলাদেশ মেডিকেল ও ইবনে সিনা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফাহিরের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের। একমাত্র বড় ভাইয়ের নাম মাইদুল ইসলাম ভূঁঞা। এসকে
সাংবাদিক ফাহিরের মৃত্যুতে ইউডা সিএমএসের শোক সভা
বাজারে এলো ‘দৈনিক নয়া শতাব্দী’
বাজারে এসেছে দেশের প্রথম ডিজিটাল পত্রিকা ‘দৈনিক নয়া শতাব্দী’। রোববার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে পত্রিকাটি।  শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিক পত্রিকাটির উদ্বোধন করা হয়।   বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখায়। আশা করছি ‘নয়া শতাব্দীর’ কাছ থেকে সঠিক খবরগুলো পাব, যাতে দেশ ও জাতি উপকৃত হয়। সেই সাথে আপনাদের সংবাদের মাধ্যমে বাংলাদেশ যেন জেগে ওঠে সেটাই কামনা করছি। নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন বলেন, তরুণ প্রজন্মকে কাছে টানতে নয়া শতাব্দী দীর্ঘ গবেষণা, প্রচেষ্টা ও কারিগরি সহায়তায় দেশের প্রথম ডিজিটাল দৈনিক পত্রিকা নিয়ে এসেছে। কিউআর কোডের মাধ্যমে পত্রিকার পাশাপাশি অডিও শুনতে ও ভিডিও দেখা যাবে। একই সাথে আমরা একটা ডিজিটাল কর্নার করেছি যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন।  প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে এই সময়ে আমরা অনেক বড় সাহস দেখিয়েছি সংবাদপত্রকে ভালোবাসি বলেই। আমরা সত্যকে প্রকাশ করতে চাই, সেই সাথে সত্যকে ধারণ করতে চাই।  উপ-সম্পাদক জিয়া আহমেদ বলেন, নয়া শতাব্দী শুধু একটা পত্রিকা নয়, আমরা এটাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ফাংশন, সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করতে চাই। সেই সাথে নয়া শতাব্দীর মাধ্যমে সবাইকে সজাগ করতে চাই। যার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও রাজনীতির বিষয় তুলে ধরা হবে। আরএ/এসকে
বাজারে এলো ‘দৈনিক নয়া শতাব্দী’
আরও পড়ুন
চলতি বছরে তারকাদের আলোচিত বিয়ে
যেসব নক্ষত্রকে হারালো ২০২১
গ্রামে গিয়ে পাতার ঘরে নাঈম-শাবনাজ
নুসরাতকে বাসার কাজের লোক বানিয়ে ফেলেছেন যশ!