ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সালতামামি ২০২১

চলতি বছরে তারকাদের আলোচিত বিয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম

তারকাদের প্রেম-বিয়ে-সংসারের খবর মানেই ভক্তদের জন্য বাড়তি উন্মাদনা। তারা জানতে চান প্রিয় তারকার প্রিয় মানুষটির সম্পর্কে। চলতি বছরে শোবিজে অনেক ভাঙা গড়ার গল্প জন্ম নিয়েছে। তবে আমরা পাঠকদের আজ শোনাবো ভালোবেসে মুগ্ধতা নিয়ে সংসার পাতার গল্পই। এ বছরে বেশ ক’জন তারকা বিয়ের মালা বদল করেছেন।

চলুন দেখে নেয়া যাক প্রিয় তারকাদের মধ্যে ২০২১ সালে কারা বর-কনে সেজে নতুন জীবন শুরু করেছেন-

হাবিব ওয়াহিদ: চলতি বছরের শুরুতেই ১২ জানুয়ারি বিয়ের খবর দেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেন তিনি। এটি তার তৃতীয় বিয়ে। হাবিবের স্ত্রী শিপা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। এর আগে হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়নাকে। সে বিয়ে বেশিদিন টেকেনি। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। এরপর চলতি বছরের শুরুতে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন এই গায়ক।

সাজিয়া সুলতানা পুতুল: সংগীতশিল্পী পুতুল ১৪ এপ্রিল রাতে ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার বিয়ে করেন। তার বর সৈয়দ রেজা আলী অস্ট্রেলিয়ার এটি ব্যাংকে কর্মরত এবং তিনি গিটারিস্টও। এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পুতুল। মত ও আদর্শিক মিল না হওয়ায় ক’দিনের মধ্যেই দূরত্ব বাড়তে থাকে তাদের। একই বছর সেটা চূড়ান্ত রূপ নেয় বিচ্ছেদে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে তাদের বাগদানের দুই বছর পূর্তির আগে এ বছরের ১৪ মার্চ।

মাহবুবা ইসলাম রাখি: প্রায় আট বছর আগে শোবিজ ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান লাক্সতারকা মাহবুবা ইসলাম রাখি। এক সময়ের জনপ্রিয় এই মডেল সেখানে থাকা অবস্থাতেই সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রেমে জড়ান। দেড় বছরেরও বেশি সময় প্রেমের পর ১৯ মে দুবাইতে তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর ২১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সাজ্জাদ হোসেন পেশায় একজন বিজনেসম্যান। বাংলাদেশে জন্ম হলেও তার বেড়ে ওঠা সিঙ্গাপুরে। সেখানেই ব্যবসার সঙ্গে জড়িত তিনি।

নিলয় আলমগীর: দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর চলতি বছরের ৭ জুলাই দ্বিতীয় বিয়ে করেছেন। কনে তাসনুভা তাবাসসুম হৃদি। মাস খানেক পর (১১ আগস্ট) দ্বিতীয় বিয়ের খবরটি জানান নিলয়। ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিলয়ের উত্তরার বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত বছরের লকডাউনে তাদের পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন নিলয়। দুই পরিবারের উপস্থিতিতে শখদের গেন্ডারিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি।

নাজমুন মুনিরা ন্যানসি: চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকবি মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। এরপর থেকেই দু’জনের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে। ন্যানসি এর আগে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন। তারও আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ হয়।

জিয়াউল ফারুক অপূর্ব: চলতি বছরের ২ সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। এটি অপূর্বর তৃতীয় আর শাম্মার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই দম্পতির ‘আয়াশ’ নামের এক পুত্র সন্তান রয়েছে। এর আগে, ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই তাদের ডিভোর্স হয়ে যায়।

বারিশ হক: মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হক দীর্ঘদিনের প্রেমিক আলভী রায়হান সীমান্তর সঙ্গে ১০ সেপ্টেম্বর বাগদান সারেন। এরপর অক্টোবর মাসে বিয়ে করেছেন তারা। আলভী এবং বারিশ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারা প্রতিবেশীও ছিলেন। পাশাপাশি বাসায় থাকার ফলে ধীরে ধীরে পরিচয়টা প্রেমে পরিণত হয়। আলভী রায়হান সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে একটি ই-কমার্স কোম্পানিতে চাকরি করছেন।

মাহিয়া মাহি: চুপিসারে দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর তৃতীয় বিয়ের খবর দেন নায়িকা মাহিয়া মাহি। শুরুতে প্রেম-বিয়ে নিয়ে অস্বীকার করলেও পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মধ্য রাতে রাকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরের এক রাজনীতিক পরিবারের সন্তান। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের ২৪ মে বিচ্ছেদের খবর জানান তারা। এরও আগে ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে।

বিদ্যা সিনহা মিম: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল ১০ নভেম্বর। জন্মদিনের বিশেষ দিনে বাগদান সারেন এই অভিনেত্রী। তার হবু স্বামীর নাম সনি পোদ্দার। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সনির সঙ্গে বান্ধবী অর্নির মাধ্যমে মিমের পরিচয় ৬ বছর আগে। তারপর বন্ধুত্ব হয়। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

ইলিয়াস-সুবাহ: ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আসা শাহ হুমায়রা সুবাহও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ডিসেম্বর মাসের ১ তারিখ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন তিনি। এর আগে তাদের মধ্যে প্রেম ছিল। অবশেষে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। রাজধানীর বনানী এলাকায় নতুন সংসারও সাজান। তবে মাস না পেরুতেই সেই সংসার ভাঙনের পথে। সময়ই বলে দিবে তাদের সংসার কোন দিকে যায়।

এনএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান-সংসার সামলাতে দীর্ঘ সময় রূপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে চলতি বছরের শেষ দিনে মিলল দারুণ সুখবর। খুব শিগগির রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। মূলত সন্তানসম্ভবা হওয়ার পর পরই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। শুধু তাই নয়, মেয়ে ভামিকার জন্মের পরেও তাকেই বেশি সময় দিয়েছেন এই অভিনেত্রী। ফলে নতুন করে আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি আনুশকা। বর্তমানে মেয়ে ভামিকা একটু বড় হওয়ায় আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন বিরাটপত্নী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আনুশকার হাতে এই মুহূর্তে রয়েছে তিন তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য এবং একটি ওটিটির জন্য। তবে ওটিটির জন্য ওয়েব সিরিজ নয়, একটি ওয়েব ফিল্মে কাজ করবেন আনুশকা। যার মধ্য দিয়ে ওটিটিতে অভিনয়ে প্রথমবারের মত যুক্ত হচ্ছেন তিনি। এদিকে সূত্রের খবর, আনুশকার ওয়েব ডেবিউ ফিল্ম হতে চলেছে বিগ বাজেটের! ওটিটির জন্য এত বড় মাপের ছবি এখন পর্যন্ত বলিউডে তৈরি হয়নি। ফলে সবাই এখন আনুশকাকে পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। এনএস
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমে ক্যাটরিনা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণে মাঠে আসতে হয়েছিল তাকে। সম্প্রতি সে সময়ের ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সি পরে স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন ক্যাটরিনা। তবে ভাইরাল সেই ছবির আলোচনার বিষয় কিন্তু ক্যাটরিনা নন; তার পেছনে বসে হাত তালি দিতে থাকা লাজুক চেহারার সেই ছেলেটিকে ঘিরেই যত আলোচনা। অনেকেই চিনেও চিনতে পারছেন না তাকে। তাদের প্রশ্ন কে এই কিশোর? সে প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে ছবিটির গভীরে অর্থাৎ ইতিহাসে। ক্যাটরিনার পেছনে আরসিবির জার্সি পরা সেই লাজুক ছেলেটি আর কেউ নন, ভারতের বর্তমান দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। যাকে ছাড়া এখন ভারত দল কল্পনা করা যায় না। ২০০৮ সালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করা সেই কিশোরের আইপিএলে অভিষেক ঘটে ২০১৩ সালে। আরসিবি ভক্ত বুমরাহ অবশ্য অভিষেক ম্যাচ থেকেই মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন। ২০২২ আইপিএলেও মুম্বাইয়ের হয়েই খেলবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক নম্বর পেসার বুমরাহ। তাই ভাইরাল ছবিতে ক্যাটরিনাকে ছাপিয়ে পেছনে বসে থাকা সেই কিশোর বুমরাহকে নিয়েই চর্চা হচ্ছে বেশি। এনএস
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড৷ প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহসংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। আসছে নতুন বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। সৈয়দ আশিক রহমান প্রযোজিত ২ ঘণ্টা ২৭ মিনিট দৈর্ঘ্যের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’-এর ঘটনার ব্যাপ্তিকাল বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবছর ১৯২০ সাল থেকে তাঁর মৃত্যু দিবস ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত। এতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থান পর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)। এই প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন যেমন বিস্তৃতভাবে উঠে এসেছে, তেমনি উঠে এসেছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের অবিস্মরণীয় অবদান; সেইসাথে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে-বিপক্ষের বিভিন্ন কর্মকান্ড। গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে, বিশ্বের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে কার্যকরভাবে তুলে ধরার জন্য ইংরেজি সাব-টাইটেলসহ সুনির্মিত প্রামাণ্যচিত্র বড় ভূমিকা রাখতে পারে। এনএস
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। বেশ আগেই জানা গিয়েছিল এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। এবার জানা গেল সেই প্যানেল থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে ওরা এসেছে। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব। আসলে তফসিল ঘোষণার আগে কোনো কিছু বলা উচিত নয়। আর আমার নির্বাচনের বিষয়টা অনেক গোপন ছিল। কিভাবে চাউর হলো বুঝতে পারছি না।' তিনি আরও বলেন, '৭ জানুয়ারির পর্যন্ত সময় নিয়েছি। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেব।' এদিকে সেক্রেটারি পদপ্রার্থী অভিনেত্রী নিপুণ বলেন, 'আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। উনাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। তাই সবাই মিলে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়া পর আনুষ্ঠানিকভাবে জানাবো।' নিপুণের প্যানেলের সভাপতি কে হচ্ছেন তা জানা গেলেও জায়েদ খানের প্যানেল থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যে তিনিও সব জানাবেন। এনএস
শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন
অবশেষে বিয়েতে রাজি মিমি
কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পর্দার মতো রাজনীতির মাঠেও তার দাপুড়ে বিচরণ। তবে সিনেমা ও রাজনীতি দক্ষ হাতে সামলালেও নিজের সংসার গুছিয়ে উঠতে পারেননি। ৩২ বছর পেরিয়ে এখনো সিঙ্গেল তিনি। প্রেম, বিচ্ছেদের পালা চুকিয়ে অবশেষে বিয়ে করতে রাজি এই অভিনেত্রী। মিমি বলেন, ‘পরিবার থেকে নিয়মিতই বিয়ের জন্য বলা হচ্ছে। মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না...।’ তিনি আরও বলেন, ‘খারাপ-ভাল মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, সুস্থ আছি। নিজের মতো জীবন কাটাতে পারছি। আমার থালায় খাবার আছে। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেওয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানেই সময় ফুরিয়ে যাওয়া।’ প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই আছেন মিমি। বেশ কয়েক বছর তার সঙ্গী ছিল প্রিয় পোষ্য চিকু। বিদায়ী বছরটিতে তাকেও হারিয়েছেন নায়িকা। এটাই মিমির এ বছরের সবচেয়ে বড় কষ্টের ঘটনা। সামনের দিনগুলোতে যাতে আপনজনকে হারাতে না হয়, সেটা নিয়েই তার ভয়। মিমির ভাষ্য, ‘বছরটা শেষ হয়ে আসছে। একটাই ভয়, আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়। ভালবাসার মানুষের বড্ড অভাব যে!’ এনএস
অবশেষে বিয়েতে রাজি মিমি
আরও পড়ুন
অবশেষে বিয়েতে রাজি মিমি
ইভা রহমানের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়
যেসব নক্ষত্রকে হারালো ২০২১
দুজন একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পেরে উঠিনি : তমা মির্জা