ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে: ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: আরটিভি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আয়োজিত ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরিদা খানম বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; লেখনীর মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনসচেতনতা তৈরি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করা জরুরি। জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে। ডিজিটাল সাংবাদিকতার দ্রুত বিস্তারের এ সময়ে দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের সত্যতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার ধরন বদলে গেছে। এখন একটি মোবাইল ফোন দিয়েই সংবাদ সংগ্রহ, ভিডিও সম্পাদনা ও প্রকাশের কাজ করা সম্ভব। একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে অনেক সময় একাই এসব দায়িত্ব পালন করতে হয়।

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গঠিত এমআরইউ মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। এ সময় তিনি সাংবাদিকদের একত্রিত হওয়া, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় বা ঠিকানার প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরইউ উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, এমআরইউ সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সফিউর রহমান শফিকসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।

উল্লেখ্য, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।
স্ত্রীর সামনে নিজেকে ‘শক্তির দানব’ ভেবে বসেন আমিনুর, সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীতে ফেলার চেষ্টা
বিজেপিএফ এর সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল
নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার বাস্তবায়নে নতুন পথচলায় ‘মহান পেশার সম্মান অক্ষুন্নে আপোসহীন’ স্লোগানে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম (বিজেপিএফ) এর আগামি ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার আল-আমিন এম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর ম্যানিন থাই চাইনিজ হোটেলে এই নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংগঠটির সকল সদস্যদের উপস্থিতি এবং মতামত ও সমর্থনের ভিত্তিতে এই নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন এসময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের অন্যান্য পদে নির্বাচিত হন সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ডিবিসি নিউজের অজিত সরকার, সহ-সভাপতি মোহনা টিভি নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাবেক রিপোর্টারতারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রুপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ভিকটোরি নিউজ মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সমাজ মো. প্রিন্স ওসমান,  আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু, পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, কার্যকরী সদস্য দৈনিক সংবাদের জাবির আহমেদ, কার্যকরী সদস্য বাংলাদেশ, বুলেটিনের মো. আবুল কালাম, কার্যকরী সদস্য ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, কার্যকরী সদস্য সিএনআইয়ের মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য বাংলা টিভির মো. আবুল কালাম। সংক্ষিপ্ত আলোচনা সংগঠনটির নতুন সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি।  কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, অথচ তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের মূল লক্ষ্য হলো—সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।  তিনি বলেন, আমরা বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম বলেন, আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নই। আমরা অন্যায়ের প্রতিপক্ষ, অনিয়মের প্রতিপক্ষ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। আমরা চাই, সাংবাদিকরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন। একজন সাংবাদিক যেন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না থাকেন। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ এবং দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই—সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আরটিভি/এসআর
বিজেপিএফ এর সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’-এর তৃতীয় দিনের খেলায় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আরটিভি। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
আরও পড়ুন
সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০ অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন