
সাংবাদিক এস এম মুন্না মিয়া (স্বপন) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাচসাস শোক প্রকাশ করেছে।
পারিবারিক সূত্র জানায়, এস এম মুন্না ডায়াবেটিস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। রোববার (২৫ আগস্ট) বাদ জোহর বনশ্রী মেরাদিয়া ভুইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এস এম মুন্না পেশাগত জীবনে সংস্কৃতি বিটের রিপোর্টার ছিলেন। তিনি মানবকণ্ঠ ছাড়াও দৈনিক আমার দেশ, সমকাল, মাতৃভূমি, দেশবাংলা, নয়াশতাব্দীসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটর কাউন্সিল ও বাচসাসের সদস্য ছিলেন।
আরটিভি/এমএইচজে

