ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের। ছবি: সংগৃহীত

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

তিনি বলেছেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় একেএম আব্দুল হাকিম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন একেএম আব্দুল হাকিম।
আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’

কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজেপিএফ এর সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল
নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার বাস্তবায়নে নতুন পথচলায় ‘মহান পেশার সম্মান অক্ষুন্নে আপোসহীন’ স্লোগানে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম (বিজেপিএফ) এর আগামি ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার আল-আমিন এম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে আরটিভির মোহাম্মাদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর ম্যানিন থাই চাইনিজ হোটেলে এই নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংগঠটির সকল সদস্যদের উপস্থিতি এবং মতামত ও সমর্থনের ভিত্তিতে এই নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন এসময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের অন্যান্য পদে নির্বাচিত হন সিনিয়র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ডিবিসি নিউজের অজিত সরকার, সহ-সভাপতি মোহনা টিভি নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির সাবেক রিপোর্টারতারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রুপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ভিকটোরি নিউজ মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সমাজ মো. প্রিন্স ওসমান,  আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু, পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, কার্যকরী সদস্য দৈনিক সংবাদের জাবির আহমেদ, কার্যকরী সদস্য বাংলাদেশ, বুলেটিনের মো. আবুল কালাম, কার্যকরী সদস্য ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, কার্যকরী সদস্য সিএনআইয়ের মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য বাংলা টিভির মো. আবুল কালাম। সংক্ষিপ্ত আলোচনা সংগঠনটির নতুন সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি।  কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, অথচ তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের মূল লক্ষ্য হলো—সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।  তিনি বলেন, আমরা বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম বলেন, আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নই। আমরা অন্যায়ের প্রতিপক্ষ, অনিয়মের প্রতিপক্ষ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। আমরা চাই, সাংবাদিকরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন। একজন সাংবাদিক যেন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না থাকেন। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ এবং দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই—সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আরটিভি/এসআর
বিজেপিএফ এর সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’-এর তৃতীয় দিনের খেলায় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আরটিভি। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম 
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে এবং নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম 
আরও পড়ুন
সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ
অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশি গবেষক ইরফানের মৃত্যু নিয়ে মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী