
আজ শনিবার বিকেলে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য আরটিভি নিউজকে জানিয়েছেন।
বৈঠক সূত্র জানায়, সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন
জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে- তা নিরসনে নেতারা আলোচনা করবেন।
এছাড়াও সাংঘর্ষিক পরিস্থিতি এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও পর্যালোচনা হবে বৈঠকে।
এসজে




