
প্রায় দুই মাস পর নয়া পল্টনের কার্যালয়ে এসেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
হৃদরোগের চিকিৎসা শেষে রিজভীর হঠাৎ আগমনে বিএনপি কার্যালয়ের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে দেয়। আশপাশের থাকা কয়েকজন নেতাকর্মীরাও ছুটে আসেন রিজভীর সঙ্গে দেখা করতে।
এর আগে গত ১২ অক্টোবর রিজভী নয়া পল্টনে অফিস করেন। পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে গাড়িতে উঠার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন।
প্রথমে রিজভীকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। ১৫ অক্টোবর ল্যাবএইডে তার এনজিওগ্রাম করা হয়। তাতে হার্টে একটি ব্লক ধরা পড়ে। পরে ইনজেকশন দিয়ে সেটির ৪০ শতাংশ অপসারণ করা হয়। ১৩ দিন ল্যাবএইড হাসপাতালে থাকার পর ২৮ অক্টোবর ছাড়পত্র পেয়ে বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। গত ১৭ নভেম্বর আবার ল্যাবএইডে ভর্তি হন রিজভী। সেখানে ২১ নভেম্বর তার হৃদযন্ত্রে রিং পরানো হয়। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি।
এসএস




