
করোনাভাইরাস শুরুর দুই বছর পর মাস্ক খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই এ কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে আর কখনও মাস্ক খুলে কথা বলিনি। যেহেতু এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তাই আজ মাস্ক খুলে কথা বলছি।
তিনি বলেন, আমি এখনও মাস্ক খোলা যুক্তিযুক্ত মনে করি না। এখানে সামাজিক দূরত্ব বজায় আছে এবং বাংলাদেশে এখন সংক্রমণের হার অনেক কমে গেছে। তাই কিছুটা স্বস্তিতে আছি। তাই আমি মাস্কটা খোলার সাহস করছি। তবে মাস্ক খুলে চলার এখনও সময় হয়নি।
গাইডলাইন মেনে চলার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যু কম বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
আরএ/টিআই




