মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন কৌতুক অভিনেতা চিকন আলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ১০:০০ এএম


চিকন আলী
চিকন আলী

কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী আসন্ন নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. গোলাম মওলা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। 

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে চিকন আলী বলেন, যেহেতু মাঠে নেমে পড়েছি সেহেতু আপিল করতেই হবে। আমাদের কাজ জনগণ নিয়ে। রাজনীতি করলে মানুষের খুব কাছাকাছি থাকা যায়। আমি অবশ্যই আপিল করব।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী শামিনুর রহমানের নির্বাচনী হলফনামায় গরমিল থাকায় এবং অনুসন্ধানে ভোটার তালিকায় ত্রুটি পাওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission