
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়ায় আজ থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা।
ঢাকায় প্রতীক পেলেন যারা
ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) : সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), সালমান এফ রহমান, আওয়ামী লীগ (নৌকা), আ. হাকিম, এনপিপি, (আম), সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা), শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ), মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে), মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)।
ঢাকা-২ : ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)।
ঢাকা-৩ : মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), আব্দুস সালাম, এনপিপি (আম), নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা), মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব)।
ঢাকা-৪ : স্বতন্ত্র হিসাবে মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৫ : স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৬ : আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা। তিনি প্রতীক নিতে নিজেও আসেননি প্রতিনিধিও পাঠাননি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তার প্রতিনিধি যখন আসবে তখন প্রতীক দেওয়া হবে। এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৭ : এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এই আসনে ৬ জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন। তিনি নিজে আসেননি। প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী (মশাল) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৮ : আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম (নৌকা), বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), তৃণমূল বিএনপির এম এ ইউসুফ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি), জাতীয় পার্টির মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (ফুলের মালা), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মো. সাইফুল ইসলাম (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির (ছড়ি) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম নিজে আসেননি, প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। এদিকে এই আসনের আরো পাঁচজন প্রার্থী প্রতীক নিতে প্রতিনিধিও পাঠাননি।
ঢাকা-৯ : জাতীয় পার্টির কাজী আবুল খায়ের (লাঙ্গল), গণফ্রন্টের তাহমিনা আক্তার (মাছ), তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার রুবি (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ কফিল (আম), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (টেলিভিশন), বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল হোসাইন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহিদুল ইসলাম (একতারা), বাংলাদেশ আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১০ : আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি থেকে একেএম শামসুল আলম (আম), বিএনএফ-এর মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), জাতীয় পার্টির হাজি মো, শাহজাহান (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার (ছড়ি) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১১ : বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ফারাহনাজ হক চৌধুরী (এক তারা), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মিজানুর রহমান (ডাব), আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন (নৌকা), বাংলাদেশ পিপলস পার্টির মো. মিজানুর রহমান (আম), জাতীয় পার্টির শামীম আহমেদ (লাঙ্গল), গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান (মাছ), বিএনএফের সাদেকুন নাহার খান (টেলিভিশন) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক (নোঙর) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১২ : আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মো. আব্দুল হাকিম (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), তৃণমূল-বিএনপির প্রার্থী নাঈম হাসান (সোনালী আঁশ) এবং শাহিন খান ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী নিজে আসেননি। প্রতিনিধির মাধ্যমে তিনি প্রতীক বরাদ্দ নিয়েছেন।
ঢাকা-১৩ : আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক (নৌকা) প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কামরুল হাসান (ফুলের মালা), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর জাফর ইকবাল নান্টু (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর জাহাঙ্গীর কামাল (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহাবুদ্দিন (ছড়ি) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল সামাদ বাচ্চু (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনের জন্য প্রতীক বরাদ্দ নিতে আওয়ামী লীগের প্রার্থী আসেননি তার প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন তিনি।
ঢাকা-১৪ : প্রার্থী ১৩ জন। তাঁদের মধ্যে পাঁচজন স্বতন্ত্র। এই আসনে জেড আই রাসেল ও সাবিনা আক্তার তুহিন দুজন স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীক চাওয়ায় লটারি করা হয়। লটারিতে জেড আই রাসেল ইগল প্রতীক পান। এরপর আবার সাবিনা আক্তার তুহিন ও মোহাম্মদ মহিবুল্লাহ—দুজন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক চাওয়ায় লটারি করা হয়। লটারিতে সাবিনা আক্তার তুহিন ট্রাক প্রতীক পান। এ ছাড়া এমরুল কায়েস খান রকেট, মোহাম্মদ মহিবুল্লাহ দালান প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান উপস্থিত না থাকায় কোনো প্রতীক পাননি। দলীয়ভাবে, আওয়ামী লীগের মাইনুল হোসেন খান নিখিল (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির মো. আলানাস উদ্দিন (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আবু হানিফ (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আসিফ হোসেন (ছড়ি), তৃণমূল বিএনপির নাজমুল ইসলাম (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) এনপিপির মাহবুব মোড়ল (আম), সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ (একতারা) প্রতীক পান।
ঢাকা-১৫ : এ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম ইসলাম (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির নাজমা বেগম (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল মো. শামসুল ইসলাম (মশাল), বাংলাদেশ কংগ্রেসের আশরাফ হোসাইন সরকার (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুল আলম চৌধুরী (একতারা), তৃণমূল বিএনপির মো. এমদাদ (সোনালি আঁশ), জাতীয় পার্টির শামসুল হক (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। নৌকার প্রার্থী নিজে আসেননি। তিনি প্রতিনিধির মাধ্যমে প্রতীক নিয়েছেন।
ঢাকা-১৬ : আসনটিতে আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা (নৌকা), জাতীয় পার্টির আমানত হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির তৌহিদুল ইসলাম (একতারা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সজীব কায়সার (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন ইগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ঢাকা-১৭ : ভিআইপি হিসেবে স্বীকৃত এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।
ঢাকা–১৮ : এ আসনে প্রার্থী ১০ জন। তাঁদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া (হাতঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহমিদা হক সুকন্যা (ছড়ি), তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জাকির হোসেন ভূঁইয়া (আম) ও জাতীয় পার্টির শেরাফী কাদের (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া): ১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা) ২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল) ৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ) ৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক) ৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম) ৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)।
ঢাকা-২০: বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা), খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল), এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক), মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি), মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি), মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা), রেবেকা সুলতানা, এনপিপি (আম)।
তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবের।




