
নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা রিটে মনোয়ন পত্রে বাধ্যতামূলক তথ্য গোপনের অভিযোগ আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ আদেশ দেন।
রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী তানজিব উল আলম ও ব্যারিস্টার রাগীব কবির।
রিটকারীর আইনজীবী বলেন, বুধবার সংক্ষুব্ধ হয়ে নোয়াখালী ২ আসনের দুইজন ভোটার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক ভূঁইয়ার প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করেন।




