
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে ট্রাক নিয়ে জনসভা করায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাইফুল ইসলামের তিনটি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে মহাসড়ক বন্ধ করে জনসভা করছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে এস সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে থাকা ৩টি ট্রাককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।




