
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
শুক্রবার (২৯ ডিসেম্বর) হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া, পাখিমারা, ভায়না, কালীশংকরপুর, মালিপাড়া, তৈলটুপি ও জোড়াদহ বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় নির্বাচনী প্রচারাভিযান চালান তিনি।
স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, ঝিনাইদহ সদরে আমরা দুইজনই নৌকার লোক। যাকে আপনার পছন্দ তাকে ভোট দেবেন। সকলকে ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সববাই মিলে মিশে থাকবো। ভোট হচ্ছে ভোটারের স্বাধীনতা। ভোট শেষে আবার আমরা এক সঙ্গে চা খাবো। ভাতৃত্ববোধ বজায় রেখে এক চেয়ারে যাতে বসতে পারি তেমন পরিবেশ সৃষ্টি করবেন।
এ সময় সাবেক চেয়ারম্যান ছমির উদ্দীন, মাহবুবুর রহমান ইব্রাহীম হোসেন, নজরুল ইসলাম, বাবলুর রহমান, ইসলাম মন্ডল, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ডাবলু মোল্লা, আলাউদ্দীন বিশ্বাস আলাল, লাল্টু মিয়া, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, সহিদুল্লাহ, মামুনুর রশিদ, লিটন লস্কার, আদা খান ও রিপন খোন্দকার প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সব পথ সভায় শত শত মানুষের ঢল নামে।




