
শেরপুর সদর উপজেলার চক নাওভাঙ্গা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন ছানুর দুই কর্মী রফিক ও আলতাফকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
আহত রফিকুল ইসলাম রফিক রঘুনাথপুর চকনাওভাঙ্গার আ. মজিদের ছেলে। তার ডান হাত লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়।
রফিক অভিযোগ করেন, নৌকা প্রতীকের সমর্থক হাফিজুল, হাছান ও ভুট্টু শুক্রবার দিনের বেলায় একাধিকবার তার (রফিক) ভীমগঞ্জ বাজারের দোকানে গিয়ে হুমকি দিয়ে আসে। পরে রাত সাড়ে নয়টার সময় দোকান বন্ধ করে রঘুনাথপুরে মোটরসাইকেলে ট্রাক প্রতীকের মিটিং এ যাওয়ার পথে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




