নওগাঁয় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০৬:০২ পিএম


নওগাঁয় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত বাবুল হোসেন চকহরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission