সেন্সর ছাড়পত্র না দিলে গায়ে আগুন দেওয়ার হুমকি পরিচালকের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০৭:১৬ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সেন্সর বোর্ড নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। এটি যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্মাতাদের জন্য। মাঝে মাঝেই সেখানে আটকে যাচ্ছে একজন নির্মাতার শ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ। দিন দিন তালিকাটা বাড়ছে। এবার এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন নির্মাতা তানভীর হাসান। দীর্ঘদিন ধরে বোর্ডে আটকে থাকা তার ‘মধ্যবিত্ত’ সিনেমাটিকে ছাড়পত্র না দিলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন এ পরিচালক। 

বিজ্ঞাপন

বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন ছবিটির অভিনেতা ওমর মালিক। এ অভিনেতা লিখেছেন, মধ্যবিত্ত টিম এখন অনেক অসহায়। ছবিটির পরিচালক তানভীর হাসান সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করার কথা ভাবছে। পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং সিনেমা সংশ্লিষ্ট কেউ কি একটু তানভীর হাসানকে সাহস দেবেন? কত সিনেমা কতভাবে ছাড়পত্র পাচ্ছে আর যত আইন সব এই মধ্যবিত্ত সিনেমার ওপর!

বিষয়টি নিয়ে তানভীর হাসান সংবাদমাধ্যমকে বলেন, চলতি বছর ফেব্রুয়ারিতে আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দিই। তখন আমাকে ছবির কিছু সংলাপ পরিবর্তন করার জন্য বলা হয়। আমি সে অনুযায়ী, সংলাপ সংশোধন করে গেল সোমবার ছবিটি আবার জমা করি। কিন্তু এবার সেন্সর বোর্ড থেকে অনেক সংশোধন দিয়েছে।

বিজ্ঞাপন

সংশোধনীর বিষয়ে তিনি জানান, সিনেমার নাম পরিবর্তন, মধ্যবিত্ত কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে—তা কমানো, সিনেমার দৃশ্য কর্তন ইত্যাদি। 

এ নির্মাতা বলেন, সব মিলিয়ে এবারের চিঠিতে ৭টি সংশোধনের কথা বলা হয়েছে। এগুলো করলে ছবির মূল গল্পই হারিয়ে যাবে। আর আমি তো ছবির নামের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদ নিয়েই ছবি তৈরি করেছি। তাহলে এখন কেন নাম বদলানোর কথা আসবে? আসলে আমি জানি না, তারা এটি কেন করছে! কতশত ছবি ছাড়পত্র পাচ্ছে আর কী কারণে তারা মধ্যবিত্তকে আটকে রেখেছে।

বিজ্ঞাপন

সবশেষে আত্মহত্যা প্রসঙ্গে তানভীর বলেন, হ্যাঁ, এছাড়া আমার কিছুই করার নেই। অনেক স্বপ্ন ও অর্থ খরচ করে আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকদের জন্য। এখন যদি সেই স্বপ্নকে এভাবে মারা হয়, তাহলে বেঁচে থেকে লাভ কী! অনেক অসহায় হয়েই আমি এ কথা বলেছি!

গত বছরের মাঝামাঝিতে শেষ হয় ‘মধ্যবিত্ত’ ছবির শুটিং। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তানভীরের। চলতি বছরের শুরুতে সেন্সরে জমা দিলেও এখনও মেলেনি ছাড়পত্র। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission