
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তন বিকেল ৩টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ সভার কথা জানিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় অন্যান্যদের মধ্যে দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করবেন।
অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘোষিত আলোচনা সভায় অংশ গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন:
এসজে




