
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরার ছেলের বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি জানান, স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। বিএনপি মহাসচিবসহ আত্মীয়-স্বজনরা হাসপাতালে আছেন।
মির্জা ফখরুলের পরিবার ফাতেমা আমিনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমসি/এসএস




