
বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ছিল সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তবে রোববার সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে ৪১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরটিভি/আইএম



