ছাত্রদল নেতা হামিমসহ ২ জনকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১০:৩৮ এএম


ছাত্রদল নেতা হামিমসহ ২ জনকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য 
ছাত্রদল নেতা হামিমের পাশে ঢাবি উপাচার্য। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সিঁড়িতে আহত হওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে হামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।  

হামিম বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন। ভূমিকম্পের ঘটনায় আবাসিক হলের সিঁড়িতে আহত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, উপাচার্য ভূমিকম্পের ঘটনায় আহত হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী তানজির হোসেনকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। 

এ সময় উপাচার্য আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

বিজ্ঞাপন

এ ছাড়া উপাচার্য বিজয় একাত্তর হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission