
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবি সিদ্দিকুর রহমানসহ ৭৬ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। নাশকতার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন পান।
পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে আইনজীবীরা জানিয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এবং হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন অপর একটি বেঞ্চ সোমবার এসব নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘জামায়াত নিষিদ্ধের বিষয়টি জটিল’
--------------------------------------------------------
পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা। অন্যদিকে এবি সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান মইন, অ্যাডভোকেট মাসুদ রানা, মো. রুকনুজ্জামান সুজা, কে আর খান পাঠান।
মাসুদ রানা জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ৮, ১০ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগ এনে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওই পাঁচ মামলায় হাইকোর্টে হাজির হয়ে খায়রুল কবির আগাম জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা করে। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা এবং বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল করার অভিযোগও আনা হয়।
আরও পড়ুন:
পি




