
অধ্যাপক ড. জাফর ইকবালের উপর জঙ্গি হামলা আমাদের সমাজকে কুলষিত করেছে। এ থেকে আরও একটি জিনিস পরিষ্কার হয়- ধর্মান্ধ আর একাত্তরের ঘাতকরা একই সূতোয় গাঁথা। দেশের উন্নয়ন ব্যহত করতে অপশক্তিরা এখনো প্রতিমুহূর্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার বিকেলে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে একটি সাপ্তাহিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মান্ধতার রাজনীতির বীজ বোপন করেছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন ধর্মান্ধদের পৃষ্ঠপোষক।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, প্রত্যেকটা মানুষের মুক্তচিন্তার অধিকার রয়েছে। মুক্তচিন্তা নিয়ে কারো অধিকারে আঘাত লাগলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন
তিনি বলেন, জাতি মৌলবাদ-ধর্মান্ধতা থেকে বের হয়ে আসতে চায়। যারা জঙ্গি হামলার মত কর্মকাণ্ড করছে তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়।
হানিফ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশ উন্নয়নের পথে এগিয়েছে।
আরও পড়ুন:
এসজে




