একটি দল প্রকাশ্যে আরেকটি দল গোপনে সংস্কারের বিরুদ্ধে: নাহিদ

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৯ পিএম


একটি দল প্রকাশ্যে আরেকটি দল গোপনে সংস্কারের বিরুদ্ধে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র–জনতার যৌথ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এই অভ্যুত্থানের সুফল এখন বিএনপি-জামায়াতসহ সবাই সমানভাবে ভোগ করছে এবং তারা আগামী নির্বাচনের জন্য সেই ধরনের বন্দোবস্ত তৈরি করছে।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশি প্রবাসীদের মুক্তি উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ছাত্রনেতারাই রাজপথে অবদান রেখেছেন। তবে অভ্যুত্থানের সুফল ভোগের সময় সবাই এগিয়ে আসছে। এনসিপি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল হলেও আমরা কখনো বলিনি গণঅভ্যুত্থান এনসিপির। যদিও অনেকে এমন অভিযোগ করেন। তবে জুলাইয়ের শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেওয়া কিংবা দীর্ঘদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়ানো কারাবন্দি প্রবাসীদের প্রসঙ্গে গেলে বলা হতো এটা এনসিপির দায়িত্ব।

বিজ্ঞাপন

সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এনসিপি যেই সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিল, সেখানে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আরেকটি দল গোপনে এর বিরোধিতা করেছে। সেজন্য সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

প্রবাসীদের বিষয়ে নাহিদ বলেন, আরও আগেই তাদের মুক্তির ব্যবস্থা করা উচিত ছিল। তাদের পরিবারগুলোকে বিভিন্নভাবে কষ্ট করতে হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, এ প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা। নিশ্চিত ঝুঁকি জেনেও তারা রাজপথে নেমেছিল এবং তাদের মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি সরকারের কাছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানান।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, তিনি প্রচণ্ড অসুস্থ, সুস্থতা কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার ভূমিকা এ জাতি মনে রাখবে।

আরটিভি/এএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission