ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১২:১৪ পিএম


ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। যা এখনও চলমান।

আরও পড়ুন

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। 

বিজ্ঞাপন

এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে বৈঠকে।

এর আগে, গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার ইসির সঙ্গে বৈঠকে বসলো জামায়াতের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission