
আগামী ২০ মার্চ কেন্দ্রিয় শহীদ মিনারে কেন্দ্রিয় ১৪ দলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।
আলোচনা সভাকে সফল করার লক্ষ্যে আগামী ১৩ মার্চ সকাল সাড়ে ১১টায় এক যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন।
সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা যৌথসভা উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন:
এসজে/পি




