
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে যাচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনে যাবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দলের অপর দুই সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে বেশ কিছু দাবি-দাওয়া উত্থাপন করা হবে বলে জানা গেছে।
আরটিভি/আইএম



