গুলশানে তারেক রহমানের বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০১:১৩ পিএম


গুলশানে তারেক রহমানের বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিটে সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাবেন তিনি। এরপর সরাসরি ফিরবেন গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে। তার বাসভবনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গুলশানের বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নিরাপত্তার স্বার্থে বাসভবনের আশপাশের সব সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। 

বিজ্ঞাপন

এ ছাড়া বাসভবনের প্রবেশমুখসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি শেষে প্রয়োজনীয় ব্যক্তিদেরই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদারের কারণে সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/

আরও পড়ুন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission