খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৩ পিএম


খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা শোককে শক্তিতে রুপান্তর করতে চাই। আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে দুপুর সাড়ে ৩টায় তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন জানিয়ে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission