খালেদা জিয়ার শ্রদ্ধায় শোক বইয়ে স্বাক্ষর করলেন বাফুফে সভাপতি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:০৪ পিএম


খালেদা জিয়ার শ্রদ্ধায় শোক বইয়ে স্বাক্ষর করলেন বাফুফে সভাপতি
খালেদা জিয়ার শ্রদ্ধায় শোক বইয়ে স্বাক্ষর করলেন বাফুফে সভাপতি ।ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান বাফুফে সভাপতি নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ প্রতিনিধি দলের সবাই শোকবইয়ে স্বাক্ষর করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

বিজ্ঞাপন

পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং সহ-সভাপতি ফাহাদ করিম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission