খালেদা জিয়ার সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন আমিনুল ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৮ পিএম


খালেদা জিয়ার সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন আমিনুল ইসলাম
খালেদা জিয়ার সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। একই চিত্র দেখে গেছে ক্রীড়াঙ্গনেও। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি ও বাফুফে আজকের সব ম্যাচ স্থগিত করেছে। সেই সঙ্গে খালেদা জিয়ার স্মৃতি রোমন্থন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর বিএনপি একটা সংবর্ধনা দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের কয়েকটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। যার একটা অংশ হিসেবে তৎকালীন বিএনপি একটা সংবর্ধনা দিয়েছিল মিন্টু রোডে। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম। ডায়াসে উঠে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে একটা ভুল বক্তব্য দিয়েছিলাম, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

‘বলার পর পুরো স্টেজ চুপ হয়ে ছিল। আমি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান ছিল, ওটাই ছিল আমার শেষ অনুষ্ঠান।’

খালেদা জিয়ার কাছ থেকে জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে বুলবুল বলেন, ক্রিকেটে সার্কের যেসব ইভেন্ট হত, সেখানে আমরা ভালো খেললে তিনি আমাদের অফিসে দাওয়াত দিতেন। জীবনের সবচেয়ে বড় যে পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, সেটা আমার গলায় তিনি পরিয়ে দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সকলেই তার বিদায়ে শোকাহত। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, তাকে বেহেশত নসিব করুক। তার পরিবার-পরিজনকে এই শোক বহনের ক্ষমতা দেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের স্মৃতি উল্লেখ করে বিসিবি সভাপতি জানান, ব্যক্তিগতভাবে দু’বার কথা হয়েছে। একবার যখন মেডেল পেয়েছিলাম। তখন আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আরেকবার আইসিসি ট্রফির ওই সংবর্ধনার পর আমাদের ডিনারে নিয়ে যাওয়া হয়, সেখানে খেলাধুলা নিয়ে কথা হয়েছিল।

দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় এই নেতার ক্রীড়াবান্ধব মানসিকতা নিয়ে বুলবুল বলেন বাংলাদেশ ক্রিকেট আজকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ– সবসময় সব সরকারই সমর্থন করেছিল। সেই সময়টার (খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন) কথা বেশি মনে পড়ছে, ২০০৪ সালে বাংলাদেশ একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল। তখন বেশকিছু ভেন্যু তৈরি হয়েছিল। এর মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামও একটা। আমি তখন খেলোয়াড় ছিলাম, যতটুকু জানতাম খেলোয়াড় হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার ছিল, তার সময়ে পেয়েছিলাম।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission