ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার কবর জিয়ারতে এসে অঝোরে কান্না

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
খালেদা জিয়ার কবর জিয়ারতে এসে অঝোরে কান্না। ছবি: সংগৃহীত

লাখ লাখ মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখনো শোকে মুহ্যমান দেশের মানুষ। প্রিয় মানুষটি চিরবিদায় নিলেও তার জিয়ারত করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবারও (১ জানুয়ারি) সদ্যপ্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশকিছু মানুষ। তবে তারা ভেতরে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে বিজয় সরণিতে ব্যারিকেডের সামনেই মোনাজাত শুরু করেন এক ব্যক্তি, অঝোরে কান্না করতে থাকেন তিনি।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় এমন দৃশ্য দেখা যায়। যদিও ১১টার পর বিজয় সরণির ব্যারিকেড সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি সড়ক (বেইলি ব্রিজ) পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন দেখা যায়, সকাল থেকেই দুই-একজন করে কবর জিয়ারত করতে আসতে থাকেন। তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী আবার কেউ একেবারেই সাধারণ মানুষ। তারা এসেছেন খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে।

আরও পড়ুন

মবিনুল ইসলাম নামের একজন এসেছেন ফেনী থেকে। তিনি বলেন, আমি কোনো দল করি না। কিন্তু বেগম জিয়াকে আমার সবসময়ই ভালো লাগে। তার দেশ শাসনের সময়গুলো আমার মতে সোনালী সময়। এজন্যই ছুটে এসেছি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবার পদত্যাগ করেছেন।
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন তিনি।
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
পদত্যাগ করলেন মিষ্টি
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
পদত্যাগ করলেন মিষ্টি
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
আরও পড়ুন
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ