ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শিশির মনিরের আয় কত, জানা গেল হলফনামায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা। তবে তার স্ত্রীর আয় এর প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদের পরিমাণ তিন গুণেরও বেশি।রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের বয়স ৪৪ বছর। তিনি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা এবং এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

আইন পেশা থেকে শিশির মনিরের বার্ষিক আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। ব্যাংক লভ্যাংশসহ অন্যান্য উৎস থেকে তার আয় ৯৬ হাজার ৫৯৩ টাকা।

তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজীবী। তার মোট বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা, শেয়ার ও ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা এবং অন্যান্য উৎস থেকে ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ শিশির মনিরের অস্থাবর সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা। এর মধ্যে নগদ অর্থ ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংকে জমা ২ হাজার ৩০০ টাকা, যানবাহন ৩৭ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৪ লাখ টাকা এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি স্বর্ণ রয়েছে। এছাড়া তার নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। তার নামে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, যানবাহন, ইলেকট্রনিক সামগ্রী ও ২৫ ভরি স্বর্ণ রয়েছে। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই।

মামলার তথ্য সম্পর্কে হলফনামায় উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা, যা হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। অপর মামলাটি তদন্তাধীন।

নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, শিশির মনির নির্বাচনে ৩০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ের কথা জানিয়েছেন। এর মধ্যে ২০ লাখ টাকা তার নিজস্ব আয় থেকে এবং ১০ লাখ ৬০ হাজার টাকা জামায়াতে ইসলামীর কর্মী ও শুভানুধ্যায়ীদের অনুদান হিসেবে পাওয়া হবে।

এদিকে একই আসনের অপর প্রার্থী নাছির চৌধুরী নির্বাচনী ব্যয় হিসেবে ৩৪ লাখ টাকা নির্ধারণ করেছেন। এর মধ্যে ২৩ লাখ টাকা তার নিজস্ব এবং বাকি অর্থ বিদেশে অবস্থানরত ভাইদের কাছ থেকে পাওয়ার কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন

অন্য প্রার্থী তাহির রায়হান চৌধুরী নির্বাচনী ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা, যার একটি অংশ তার নিজস্ব এবং অবশিষ্ট অর্থ যুক্তরাজ্যপ্রবাসী ভাইদের অনুদান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুর-গাজীপুরে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন
গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তার অভিযোগ, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে এসব কর্মকাণ্ড চলছে। বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই দাবি করেন তিনি। রাশেদ খাঁন লেখেন, গাজীপুরে ফ্যাসিস্ট মেয়র (সাবেক) জাহাঙ্গীর আলমের অর্থায়নে ও তার গুণ্ডাবাহিনী শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে। আর মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা চালানো হচ্ছে। আজকে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে, পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে এই বছরের ডিসেম্বর মাস থেকে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ একমত হয়েছেন। তিনি লেখেন, এরপরও যদি কোনো আন্দোলন চলে, তবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সেই আন্দোলন থামানো সরকারের দায়িত্ব। গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি সরকার জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের অন্যতম দায়িত্ব হলো শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করা। প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরেও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবেলা ও দমন করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। আরটিভি/টিআর
আ.লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুর-গাজীপুরে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ
আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।  মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টা দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ ওই পোস্টে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে আসিফের সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন সেটি উল্লেখ করেননি পোস্টে। এদিকে এ প্রতিবেদন লেখার সময় সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন পড়েছে। সাড়ে ৪ হাজার নেটিজেন বিভিন্ন মন্তব্য করেছেন। দুই শতাধিক ব্যক্তি পোস্টটি শেয়ার করেছেন। আরটিভি/এসআর 
আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা 
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা 
‘সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দিয়ে পালিয়ে যাবে’
সরকারকে উদ্দেশ্য করে  বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাপ আপনারা নাচাচ্ছেন, ওই সাপই একদিন ছোবল দিবে। ছোবল দিয়ে সাপ কিন্তু পালিয়ে যাবে। কিন্তু পড়ে থাকবে আপনাদের লাশ।
‘সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দিয়ে পালিয়ে যাবে’
আরও পড়ুন
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য, যা বললেন মাহবুবা হাকিম
হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির
নির্বাচনী হলফনামায় তাহেরীর ৩১ ভরি সোনা, স্ত্রীর নামে কিছুই নেই