ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন,জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল কিছুটা ভিন্ন। নিজেদের কিছু রাজনৈতিক এজেন্ডা সরাসরি সামনে না এনে বিভিন্ন সহযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে দলটি। এনসিপিও সেই কৌশলেরই একটি অংশ। শুরুতে এনসিপি ‘সেকেন্ড রিপাবলিক’ ও সংবিধান সংস্কারের কথা বলেছিল। কিন্তু এসব এজেন্ডাও ছিলো জামায়াতের। যদিও এসব প্রতিশ্রুতির কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি। নিরপেক্ষতার কথা বলে যাত্রা শুরু করলেও সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের কোলেই উঠেছে। শুধু এনসিপি না রাজশাহীর আম্মার কিংবা আয়াশের মত অনেকেই আছে জামায়াতের মাইক,যখন যেটা দরকার সেটা জামায়াত বাজায়।

এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটা প্রতীয়মান হয় যে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক সত্তা নাই, বরং এরা জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা প্রক্সি টিম।

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করলে এটা পরিষ্কার যে, আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি: আবু হানিফ 
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত, ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির
ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি।
ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির
আরও পড়ুন
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ