ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি রংপুরে যাবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি নাগাদ তারেক রহমান সিলেট সফরেও যেতে পারেন।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন বলে জেনেছি। ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

আরও পড়ুন

এছাড়া ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না। তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। আরটিভি/এমএম
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর