ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘বহুদলীয় গণতন্ত্রের পতাকা ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন বেগম জিয়া’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
বহুদলীয় গণতন্ত্রের পতাকা ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন বেগম জিয়া: ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক সমালোচনার পরেও বিএনপি জোর গলায় বলতে পারে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতাকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তার পতাকা বেগম জিয়া ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রীর সঙ্গে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে বিএনপি। হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুমের শিকার হয়েছেন। ৬০ লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল। শুধু বেগম জিয়ার বিরুদ্ধে ৪৭টি মামলা দেয়া হয়েছিল। যে মামলায় সাজা দেয়া হয়েছিল, সেটা কোনো মামলাই ছিল না।

ফখরুল বলেন, বেগম জিয়াকে যে কক্ষে রাখা হয়েছিলো, সেখানে দেয়ালের পলেস্তারা উঠে যেতো, ইঁদুর দৌড়াতো। তার ৫ বছরের সাজাকে বাড়িয়ে উচ্চ আদালতে ১০ বছরে সাজা দেয়া হয়। কি অবস্থা ছিল বিচার বিভাগের। মিথ্যা মামলায় যখন বেগম জিয়াকে কারাবন্দি করা হয়, তখন তিনি হেঁটে গেছেন, কিন্তু দুবছর পর তিনি যখন জামিনে মুক্তি পান, তখন আসেন হুইলচেয়ারে।

তিনি আরও বলেন, সবার আইকন বেগম জিয়া। তার জানাজা সুসংগঠিত ছিল না। তারপরও লাখ লাখ মানুষ তার জানাজায় কষ্ট করে এসেছিলেন। তার প্রতি ভালোবাসায় এই দৃশ্য দেখেছে বিশ্ব। তিনি যেমন বিএনপির নেত্রী, তেমনি তিনি পুরো দেশের নেত্রী৷ সংকীর্ণতায় ভুগতেন না বেগম জিয়া।

ফখরুল আরও বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের পর বেগম জিয়ার বক্তব্য নিতে গেলাম, তিনি তখন হাসপাতালে খুব অসুস্থ, এতো নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও সে অবস্থায় বেগম জিয়া বার্তা দিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তুলি।

বিএনপির অনেক সমালোচনা হয়, সেটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, কিন্তু বিএনপি জোর গলায় বলতে পারে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতাকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তার পতাকা বেগম জিয়া ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া আর ফিরে আসবেন না, কিন্তু তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে, তার কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তার এ চলে যাওয়া নতুন করে অনুপ্রাণিত করবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে।

তিনি বলেন, অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে, সেগুলো রুখে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা কামনা করছি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য (এমপি) রয়েছেন, সেখানে সারসংকট বা এ-সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার এমপিরা ১১-দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তারা দলীয় লোকজনের মাধ্যমে এই সংকট তৈরি করে থাকতে পারেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে তারা যেসব সার ডিলার পেয়েছেন, তাদের স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের আমলে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় সেখানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত দুটি স্থান ঘুরে দেখেন। এ সময় জেলার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
‘হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। 
‘হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না।
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির