ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে।

ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব।

এ ছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

বক্তব্যে রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলে বলেন, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা রণাঙ্গনের যোদ্ধা হলেও অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।

তাজউদ্দীন আহমদের কন্যার লেখা বইয়ের প্রসঙ্গ টেনে তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষী বাহিনী গঠন, বাকশাল প্রতিষ্ঠা এবং বিগত ১৭ বছরের শাসনামলে গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ব্যাংকিং খাতে অর্থ লোপাটের কঠোর সমালোচনা করেন তিনি।

রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৭ নভেম্বর ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুহুল কবির রিজভী / কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা
শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।
কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়লেও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেকেই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন। রোববার(২২ নভেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নিজেকে সাহিত্য বা কবিতার তাত্ত্বিক ব্যক্তি নন উল্লেখ করে রিজভী বলেন, ‘শাহিন রেজা আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মোটেও কবিতা বা সাহিত্যের লোক নই। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, এর ব্যাকরণটাও আমি জানি না। টেলিভিশন ও প্রযুক্তির কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য নিয়ে যেসব আলোচনা শুনি, সেগুলোর আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন।’ কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে করতাম কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা একটু ভিন্ন ধরনের। এমনও ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরাও অত্যন্ত স্মার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্ন হন।’ কবি রেজাউদ্দিন স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কেউ হতেন কি না সন্দেহ। তিনি আরও বলেন, ‘স্টালিন অত্যন্ত সামাজিক মানুষ। আমরা প্রায়ই দীর্ঘ সময় আড্ডা দিই। কিন্তু এর মধ্যেও স্ত্রী ও কন্যার কথা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়গুলো তার মাথায় থাকে। দিনশেষে বাজার নিয়ে বাড়ি ফেরেন। এটি তার অসাধারণ একটি গুণ।’ কবিতার প্রেরণা প্রসঙ্গে নিজের এক বাংলা শিক্ষকের স্মৃতিচারণ করে রিজভী জানান, কবিদের জীবনে নানা ধরনের প্রেরণা আসে। তার এক শিক্ষক কবিতার প্রেরণা ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ওই শিক্ষকের কথা আজও তার মনে রয়েছে। এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি কবিতার গভীরে যেতে না পারলেও একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। আন্দোলন ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাদের অনুপ্রাণিত করত। তিনি বলেন, সেসময় ভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভিন্ন লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের পাশাপাশি সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তারা কবিতা আবৃত্তি করতেন। কবি রেজাউদ্দিন স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছে, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। কখনো নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেয়নি বলেই সে নিজস্ব একটি ধারা তৈরি করতে পেরেছে।’ বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা। বক্তব্যের শেষে কবি রেজাউদ্দিন স্টালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন রিজভী। আরটিভি/এসকে
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই: রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
আরও পড়ুন
কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী