ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়েই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন।

আরও পড়ুন

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই আজ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শুনছি যে সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়—অনেক কিছু চাওয়া হচ্ছে। আমরা দেখেছি, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন তখন বলতেন, ‘ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে’। কিন্তু ভারত এখন তাকে একটা বিমান পর্যন্ত দিচ্ছে না।
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে।  মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে। ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব।  এ ছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বক্তব্যে রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলে বলেন, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা রণাঙ্গনের যোদ্ধা হলেও অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।  তাজউদ্দীন আহমদের কন্যার লেখা বইয়ের প্রসঙ্গ টেনে তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষী বাহিনী গঠন, বাকশাল প্রতিষ্ঠা এবং বিগত ১৭ বছরের শাসনামলে গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ব্যাংকিং খাতে অর্থ লোপাটের কঠোর সমালোচনা করেন তিনি। রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৭ নভেম্বর ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি।
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
যাব না বলে যে চলে যায়, আসি আসি বলে সে কখনও আসবে না: হাসনাত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামীলীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন সারা বাংলাদেশে। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন, শেখ হাসিনা দেখে আসলে কেন একজন নেতাও দেশে আসতেছে না। তিনি বলেন, ডিসেম্বর যত এগিয়ে আসবে দেখবেন, তারা লন্ডন-আমেরিকায় বসে বসে এক্সকিউজ বানাচ্ছে। কারও ক্যান্সার হবে, কারও পেটের ব্যথা হবে, কারও ডায়রিয়া হবে, কারও মেয়ের বিয়ে ছেলের বিয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে। পলাতক শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লার এই সংসদ সদস্য। তার ভাষ্য, হাসিনার পক্ষ হয়ে কেউ রাস্তায় আসছে, আসে নাই। সীমান্তের ওপার থেকে একটা কথা বলে আর এই পাশে উশৃংখল কিছু কর্মী আছে, ওরা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে নিজে নিজে ‘জয় বাংলা’ বলে একটা ককটেল ফোঁটায়। অথচ নেতারা কিন্তু বিদেশে বিলাসী জীবন যাপন করছে। তিনি আরও বলেন, যে যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা এই আপা কোনোদিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায় সেটা আমরা জানি। যদি সে দেশে আসতো, তার নেতারা আগে দেশে আসতো। আরটিভি/এসআর
যাব না বলে যে চলে যায়, আসি আসি বলে সে কখনও আসবে না: হাসনাত
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত
আরও পড়ুন
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইটের তারিখ ঘোষণা
ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী