গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৮:১১ পিএম


গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি
ফাইল ছবি

বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা সংস্কারের পক্ষে, এ জন্য গণভোটে আমরা ‘হ্যা’-এর পক্ষে ভোট দেব।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে ছিল। বিএনপি দেশের সংস্কারের জনক। বরং অনেক রাজনৈতিক দল নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে জুলাই সনদ লংঘন করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ ছাড়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission