ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এই পাঁচজনকে জয়যুক্ত করে উন্নয়ন বুঝে নেবেন: তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:২৭ এএম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন। আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন। আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জেলার পাঁচটি আসনের প্রার্থীদের দেখিয়ে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের একটি দায়িত্ব আছে, ভোটারদেরও দায়িত্ব আছে। সবাইকে মিলেই তো দেশ গড়তে হবে। দেশ গড়তে হলে সবাইকে মিলেই কাজ করতে হবে। আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, তাই না।

তিনি আরও বলেন, জয়যুক্ত করতে হবে যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড দিতে হয়, যদি ইমাম সাহেব-খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা করতে হয়- তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব।

বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের এলাকার রাস্তাঘাট ঠিক করতে হলে, স্কুল-কলেজ ঠিক করতে হলে, হাসপাতালগুলোতে ওষুধ ও ডাক্তারের ব্যবস্থা করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এই যে কয়েকজন মানুষ সামনে বসে আছে, এদের জয়যুক্ত করবেন। তাহলে এদের কাছে গিয়ে বলতে পারবেন- আমাদের এই সমস্যা, তোমাদের আমরা নির্বাচিত করেছি, তোমরা আমাদের সমস্যার সমাধান করো।

তারেক রহমান বলেন, সবচেয়ে আগে যেটা করতে হবে, ভোট দিতে হবে। কোথায় ভোট দেবেন? ধানের শীষে। আর এবার কখন যাবেন ভোট দিতে? তাহাজ্জুত পড়ে ফজরের নামাজ কোথায় পড়বেন? ভোটকেন্দ্রে পড়তে হবে। কারণ যাতে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য চোখ-কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আইনজীবী মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মো. শরীফুল আলম। তবে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সমাবেশে আসতে পারেননি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী