ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের জোট ছাড়ার কারণ জানালেন ইসলামী আন্দোলনের নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
সোমবার (২৬ জানুয়ারি) সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসলামী আন্দোলনের সিলেট-১ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ভিনদেশিদের প্রেসক্রিপশনে ইসলামী মনোভাব ও চেতনা থেকে সরে যাওয়ার কারণে তাদের নেতৃত্বাধীন জোট থেকে চরমোনাই পীর তার দল নিয়ে বেরিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, আমাদের দল চব্বিশের ৫ আগস্টের পর থেকে ইসলামি ও সমমনা দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে আসার জন্য কাজ শুরু করে। এ লক্ষ্যে আমাদের দলেরই মূল প্রচেষ্টায় ১১ দলীয় একটি মোর্চা বা জোট গঠন করা হয়। কিন্তু জোটের একটি দল অর্থাৎ জামায়াতে ইসলামী ভিনদেশিদের প্রেসক্রিপশনে ইসলামি মনোভাব ও চেতনা থেকে বেরিয়ে আসে। আমরা সেটি মেনে নিতে পারিনি। তাই আমাদের দলের আমির পীর সাহেব চরমোনাই এই মোর্চা বা জোট থেকে বেরিয়ে আসেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামি মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা।

আরও পড়ুন

ইসলামী আন্দোলনের এই প্রার্থী আরও বলেন, ‌সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলাম। কিন্তু ভোট সুষ্ঠু হয়নি বলে দলের নির্দেশে আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়াই। এবার সিলেট-১ আসনে দল আমাকে মনোনীত করেছে। প্রচার-প্রচারণাকালে জনসাধারণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যদি মানুষ আমাকে ভালোবেসে যোগ্য মনে করে, এখানে নির্বাচিত করেন, তবে সিলেট-১ আসনকে আমি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এবং সুখী-সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার করছি।

চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপর তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজদের প্রথমে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। এছাড়া প্রবাসীরা যাতে দেশে এসে কোনো সমস্যায় না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। নারীদের নিরাপদ কর্মস্থল গড়তেও আমরা অঙ্গীকারাবদ্ধ।

মতিবিনিময় সভায় ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক