ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিভাগে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রচারণার অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী প্রচারণা সফর।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেওয়ার মাধ্যমে শুরু হবে তার দিনের কর্মসূচি।

তার জনসভায় অংশ নিতে ভোর থেকেই সভাস্থলে আসতে শুরু করেন ফেনী জেলার নানা প্রান্তের হাজারো মানুষ। জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবার আগেই পূর্ণ হয়ে গেছে পুরো মাঠ।

এরপর জামায়াতের আমির বেলা ১১টায় যাবেন নোয়াখালী, বিকেল সাড়ে ৩টায় যাবেন লক্ষ্মীপুর ও সন্ধ্যা সাড়ে ৬টায় যাবেন কুমিল্লায়।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল।
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ 
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে। একদিকে বর্তমানে সংসদে থাকা বিরোধীদল নানা বিষয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি, পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বিদেশে বসে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামীলীগ ও বর্তমান বিরোধীদল ঐক্যবদ্ধ। এসব প্রোপাগান্ডা মোকাবিলা করার জন্য সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে প্রোপাগান্ডার বিপরীতে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা, এই কাজ করতে বিলম্ব হলে জনগণের মাঝে ভুল মেসেজ যাবে। আরটিভি/এসএস
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ 
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
আরও পড়ুন
জামায়াত আমিরের লংমার্চের বক্তব্যে ‘অপ্রতীম হত্যা’ প্রসঙ্গ
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াত আমিরের