ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত

একটি দল বর্তমানে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে অভিযোগ করে ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে জনগণের স্বাধীনতা হরণ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় জনসংযোগে এসে তিনি এই অভিযোগ করেন।

ইশরাক হোসেন বলেন, সেই বিশেষ দল হঠাৎ করে উদয় হয়ে নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছে। একজন রাজনীতিবিদ হয়ে হুমকি দিতে পারে? এটা তো সন্ত্রাসীদের কাজ। বিগত ১৭ বছর কোথায় ছিলেন? এতদিন তো রাজপথে দেখিনি কোনো প্রতিবাদ করতে।

আরও পড়ুন

ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসতে যাচ্ছে। দেড় বছর যারা সরকার চালিয়েছে, তারা চায় না নির্বাচন হোক। তাই নানাভাবে বিতর্কিত করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা এসব ফাঁদে পা দেবো না।’

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান ইশরাক হোসেন।

নিজ নির্বাচনী এলাকায় সমস্যা সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গ্যাস সংকট নিয়ে এরইমধ্যে কাজ করছি আমরা। সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রার্থী অনেক। ১২ তারিখের পর আশা করি প্রার্থী থাকবো না, কথা দিচ্ছি নির্বাচনে জয়ী হলে নিজে গিয়ে এসব সমাধান করবো।’

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের বিবৃতি
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের বিবৃতি
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ 
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ 
নতুন কমিটি গঠন করেই ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এই গণবিক্ষোভ কর্মসূচির ডাক দেন এনসিপির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
নতুন কমিটি গঠন করেই ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির
‘পাহাড়কে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না’
পাহাড়কে অশান্ত করে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি এবং রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কয়েকটি দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী দেশগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এ বিষয়ে সোচ্চার রয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। বিরোধী দল ঘোষিত খুলনা বিভাগের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ এর আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই। আরটিভি/টিআর
‘পাহাড়কে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না’
আরও পড়ুন
পদত্যাগ করার নির্দেশ ছিল আমার জন্য প্রধানমন্ত্রীর সেরা পরামর্শ: ইশরাক
সাংবাদিকদের পেটানো নিয়ে উল্টো সুর এনায়েতুল্লাহ আব্বাসীর
মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন
‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’