ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ফাইল ছবি

উপহার বা যে নামেই হোক, ঘুষ লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন লিখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য আরও লিখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুসের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সিনিয়র সচিব একদিন আমাকে বলল যে, একজন ইঞ্জিনিয়ারের তো ঘুষ খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।

মীর শাহে আলম ওই সময় আরও বলেন, কীভাবে ঠিকাদারের কাজটা দ্রুত বুঝে নিয়ে দ্রুত বিল টিল দেওয়ার পরে ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করবার সময় এসেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একতা অনিবার্য বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
মনে রাখতে হবে আ.লীগ আমাদের কমন শত্রু: আবু হানিফ
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। 
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  তিনি বলেছেন, আজ তিনি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি বলেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে। মানচিত্র দেখুন সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব। আরটিভি/এসকে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম
আরও পড়ুন
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
পিডিবি কর্মকর্তার ঘুষ লেনদেন, ভিডিও ভাইরাল
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম