ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে চরমোনাই পীর

‘আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ কায়েম করতে চায় জামায়াত’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি অভিযোগ করেছেন, জামায়াত গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে তাদের কথিত ‘ইনসাফ’ বাস্তবায়ন করার চেষ্টা করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর তার বক্তব্যে দেশের প্রচলিত শাসন ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরে বলেন, গত ৫৪ বছর ধরে যে নিয়মে দেশ চলেছে, তাতে সাধারণ মানুষের কোনো অধিকার বা প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুন

জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, একটা দল নেমেছে যাদের দেখতে ফেরেশতার মতো মনে হলেও ভেতরে শয়তানের বাসা। তারা গোপনে আমেরিকা আর ভারতের সাথে বসে কীসের ইনসাফ বাস্তবায়ন করবে? বাংলার মানুষ আর বিদেশি শক্তির শিখিয়ে দেওয়া ইনসাফ দেখতে চায় না।

তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থীরাই এখন বলছেন তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, বরং প্রচলিত পদ্ধতিতেই রাষ্ট্র পরিচালনা করবেন। জামায়াত কোনো সুনির্দিষ্ট ইসলামী আদর্শের ওপর অটল নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, আদর্শহীন কোনো দল কীভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে যেখানে তাদের লক্ষ্য কেবল ক্ষমতার অংশীদার হওয়া।

বক্তব্যে তিনি বিগত সরকারের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র টেনে বলেন, যে নীতি-আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, মানুষের টাকা পাচার হয়ে বিদেশে ‘বেগম পাড়া’ তৈরি হয়েছে এবং গুম-খুনের সংস্কৃতি চালু ছিল, সেই একই নীতিতে দেশ চালানোর পাঁয়তারা চলছে।

জনসভায় ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও ইসলামকে ভালোবাসেন, তাদের এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। তিনি সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একটি নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে শামিল হওয়ার অনুরোধ করেন।

লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
আরও পড়ুন
সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর
মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন
একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর